বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের আহ্বান: প্রেস সচিব

প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের আহ্বান: প্রেস সচিব

ঢাকা প্রেস নিউজ
 

ধারণার ভিত্তিতে নয়, বরং প্রকৃত তথ্য উপস্থাপন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
 

শফিকুল আলম বলেন, “অনেক সময় ধারণার ওপর ভিত্তি করে রিপোর্ট করা হয়। উদাহরণস্বরূপ, আশপাশে কয়েকজন ছিনতাইয়ের শিকার হলে পারসেপশন তৈরি হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। তবে প্রকৃত ঘটনা হলো, সাংবাদিকরা সেগুলো সঠিকভাবে প্রকাশ করলে তথ্যের স্বচ্ছতা বজায় থাকবে।” তিনি আরও বলেন, “আমরা তথ্যের ক্ষেত্রে আরও ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা) চাই।”
 

তিনি যোগ করেন, “পুলিশকে আমরা নির্দেশ দিয়েছি যেন তারা নিয়মিতভাবে অপরাধের তথ্য প্রকাশ করে। এর মাধ্যমে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরো স্বচ্ছ হবে এবং জনগণ জানবে কোথায় কী ঘটছে এবং কী ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে।”
 

এছাড়া, শফিকুল আলম বলেন, “সম্প্রতি কিছু সংবাদপত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছে, যার মধ্যে একটি রিপোর্টের শিরোনাম ছিল ‘বাড়ছে খুন, ছিনতাই, ডাকাতি, হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী’। ওই প্রতিবেদনটির ভুল বোঝাবুঝি হয়েছিল। যদি পুলিশকে সঠিকভাবে জিজ্ঞাসা করা হতো, তারা আরও সঠিক তথ্য প্রদান করতে পারত। অনেক সময় অব্যক্ত বা আনভেরিফায়েড তথ্য সংবাদে প্রকাশিত হয়।”
 

তিনি আরও বলেন, “সাংবাদিকরা যারা ক্রাইম বিটে কাজ করেন, তারা জানেন যে বাংলাদেশে হত্যার হার প্রতি মাসে ২০০-৩০০ এর বেশি হয় না, যদি না কোনো বড় ধরনের সরকারী হত্যাযজ্ঞ না ঘটে।”
 

এ সময়, শফিকুল আলম পুলিশ কর্তৃক সম্প্রতি প্রস্তুত করা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।