রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৪:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ট্রাম্পের ওপর হামলা দুঃখজনকঃ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর হামলা দুঃখজনকঃ প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী জনসভায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ট্রাম্পের ওপর হামলা হয়। রোববার (১৪ জুলাই) গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট এবং তার ওপরই এরকম একটা হামলা হওয়া- আমরা এর তীব্র নিন্দা জানাই।

প্রধানমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে এ ধরণের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। তারা নিজেরা তাদের দেশের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে। এমনি তারা বিভিন্ন সময়ে অন্যান্য দেশের গণতন্ত্র নিয়ে মন্তব্যও করে থাকে, আর সেই দেশেই এ ধরণের ঘটনা ঘটবে কেন- এরকম প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। তাদের দেশে এটি ঘটা খুবই অবাক করার মতো। আমাদের এখানে এরকম ঘটনা ঘটেছে। এসময় ২০০৪ সালের গ্রেনেড হামলার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।