বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুজিবনগর সরকারের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা — উপদেষ্টা ফারুক ই আজম

মুজিবনগর সরকারের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা — উপদেষ্টা ফারুক ই আজম

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মুজিবনগর সরকারের সদস্যরা প্রত্যেকে মুক্তিযোদ্ধা ছিলেন। তবে সেই সরকারের অধীন কর্মকর্তা ও কর্মচারীরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন।
 

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে দেখা গেছে, মুজিবনগর সরকারের কিছু কর্মচারী ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এখন থেকে তারা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে পরিচিত হবেন।
 

ফারুক ই আজম আরও জানান, সংশ্লিষ্ট অধ্যাদেশে কাউকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি—শুধু সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। যিনি যে সুবিধা পেয়ে আসছেন, তা অব্যাহত থাকবে। তবে যাঁরা সরাসরি রণাঙ্গনে অংশ নিয়েছেন, শুধু তাঁরাই ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য হবেন। অন্যরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে স্বীকৃতি পাবেন।

বিস্তারিত আসছে...