মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে, ফুল ছিটিয়ে এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে অভূতপূর্ব এক সংবর্ধনায় স্বাগত জানিয়েছেন সিলেটের চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

 

বুধবার সকালে তিনি বিমানযোগে সিলেট পৌঁছানোর পর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দিলে সড়কের বিভিন্ন পয়েন্টে তাকে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নামে।

 

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

 

পরবর্তীতে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা শুরু করলে বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন প্রধান এলাকায় আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

 

সড়কের দুই পাশে দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চা শ্রমিকদের অধিকাংশেরই উপস্থিতি ছিল নারী। তাদের হাতে ছিল সুদৃশ্য ফুলের মালা ও ছিটিয়ে দেওয়ার জন্য ফুলের রঙিন পাপড়ি।

 

তারা নিজেদের চেনা বাদ্যযন্ত্র বাজিয়ে ও চারদিকে ফুল ছিটিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা জানান তারেক রহমানকে এবং এ সময় নারী শ্রমিকদের মাঝে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

 

এদিকে সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ও পয়েন্টে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ব্যানারসহ উপস্থিত থাকতে দেখা যায়।

 

সিলেট জেলা যুবদল, মহানগর বিএনপি, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকার নেতাকর্মীরাও নেতার আগমনে বিভিন্ন স্থানে বড় বড় জটলা নিয়ে অবস্থান নেন।

 

মাঝারি বৃষ্টি উপেক্ষা করেই সাধারণ মানুষও সড়কের পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান।

 

উত্তরে নিজের চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার চমৎকার অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।