মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজীর আহমেদকে গ্রেফতার করবে কিনা সেটি আদালত দেখবে। তার বিদেশে যাওয়ার বিষয়ে আমরা অবগত নই।

 

শুক্রবার (৩১ মে) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল বিএনপি, তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রুয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না, প্রশ্ন করে না। আমরা নির্বাচন নিয়মিত করে আসছি। পারফেক্ট ডেমোক্রেসি কোথাও নেই। তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটি আমরা প্রমাণ করেছি।

 

তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশের নির্বাচনসহ বিশ্বের ৬৪ দেশে নির্বাচন হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নভেম্বরে, জুলাইতে যুক্তরাজ্যে এবং ভারতে নির্বাচন শেষ প্রায়। 
সেতুমন্ত্রী বলেন, পৃথিবীতে যারা নিজেদের গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, রাফায় একটা অফেনসিভে ৪৫ জনকে একদিনের মেরে ফেলা হয়েছে। সারা দুনিয়া, এমনকি ইউরোপীয় ইউনিয়নও কনডেম করল। সেখানে যদি মানবতার প্রবক্তাদের থেকে নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাফায় এখনো রেডলাইন অতিক্রম করেনি, তা হলে মানবাধিকার কোথায়?

 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।