সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পানছড়িতে সেনাবাহিনীর তল্লাশি অভিযানে অবৈধ ওয়াকি-টকি উদ্ধার, আটক ১

পানছড়িতে সেনাবাহিনীর তল্লাশি অভিযানে অবৈধ ওয়াকি-টকি উদ্ধার, আটক ১

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর একটি সফল তল্লাশি অভিযানে ১০টি অবৈধ ওয়াকি-টকি ওয়ারলেস সেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকাল ১০টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।
 

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা একটি সিএনজি তল্লাশি করে ওইসব অবৈধ যন্ত্রাংশ জব্দ করে। আটক ব্যক্তির নাম চন্দন ত্রিপুরা (৪০)। তার কাছ থেকে পাওয়া যন্ত্রপাতিগুলোর মধ্যে ছিল ওয়াকি-টকি সেট ছাড়াও অন্যান্য যোগাযোগ সহায়ক সরঞ্জাম।
 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, এই সব যন্ত্রপাতি নিষিদ্ধ ঘোষিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। এসব যোগাযোগ ডিভাইস সন্ত্রাসী তৎপরতার জন্য ব্যবহৃত হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সর্বদা সচেষ্ট। রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতা সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।