মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেকর্ড গড়ে ৫০০ কোটির ক্লাবে শাহরুখ খানের ‘জওয়ান’

রেকর্ড গড়ে ৫০০ কোটির ক্লাবে শাহরুখ খানের ‘জওয়ান’

ভারতে এখন ‘জওয়ান’ ঝড়। একের পর এক রেকর্ড গড়ে বক্স অফিস তোলপাড় করে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির মাত্র ১৩তম দিনে শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমাটি ভারতীয় বক্স ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে। এর আগে দ্রুতদম সময়ে ৫০০ কোটির ঘরে পৌঁছনোর রেকর্ডটিও ছিল শাহরুখ খানের।

‘পাঠান’ দিয়ে এই অনন্য কীর্তি গড়েন অভিনেতা। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বলিউড বাদশাহ। ১৩তম দিনে আনুমানিক ১৪ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’। বর্তমানে ভারতে ‘জওয়ান’-এর আয় ৫০৭ কোটি রুপি।


চলমান দর্শকপ্রিয়তা অনুসারে দেখা যাচ্ছে, ‘জওয়ান’ এখন ‘পাঠান’-এর ৫৪৩ কোটি টাকার রেকর্ডকে কয়েক দিনের মধ্যে অতিক্রম করবে। বিশ্বব্যাপী ‘পাঠান’ এক হাজার কোটি রুপি আয় করেছে, যেখানে ‘জওয়ান’ আজ ১৪তম দিনেই ৯০০ কোটি টাকার ল্যান্ডমার্ক অতিক্রম করবে। শাহরুখ খানই প্রথম হিন্দি অভিনেতা, যিনি বছরে প্রায় ২০০০ কোটি টাকার আয় দিতে যাচ্ছেন বক্স অফিসে। বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন আয় দিয়েছেন এ বছর।


অ্যাটলি পরিচালিত এবং শাহরুখ অভিনীত ‘জওয়ান’ মুক্তির পর থেকেই রেকর্ড ভেঙে চলেছে। সবচেয়ে বড় উদ্বোধনী আয় দিয়ে শুরু করা চলচ্চিত্রটি বলিউডের দ্রুতম চলচ্চিত্র হিসেবে ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি এবং ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এ ছাড়াও বলিউড সিনেমা হিসেবে এক দিনে সর্বোচ্চ ৮০ কোটির আয় দিয়েছে ‘জওয়ান’।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।