সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিদেশি সংস্থায় চাকরি, বেতন বছরে ১৩ লাখের বেশি

বিদেশি সংস্থায় চাকরি, বেতন বছরে ১৩ লাখের বেশি

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার, অর্থনীতি, বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশি বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কন্ট্রোলসহ পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন বিষয়ে কারিগরি জ্ঞান থাকতে হবে। ডেটা অ্যানালাইসিস, ডেস্ক রিসার্চ, লিটারেচার রিভিউয়ে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
বেতন: বছরে ১১ লাখ ৭২ হাজার ৪ থেকে ১৩ লাখ ৪০ হাজার ৮৯২ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), গ্র্যাচুইটি, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, পাঁচ মাস মাতৃত্বকালীন ও ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসুবিধা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৩।