বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্লোবাল টি-টোয়েন্টির জন্য এনওসি পেলেন সাকিব-লিটন

গ্লোবাল টি-টোয়েন্টির জন্য এনওসি পেলেন সাকিব-লিটন

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে বেশ জটিলতায় পড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। শেষ পর্যন্ত লিটন আসরের একাংশে খেললেও নাম প্রত্যাহার করে নেন সাকিব। তবে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টির জন্য এনওসি পেলেন এই দুই টাইগার ক্রিকেটার।

সাকিব-লিটনের এনওসি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, 'গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব। ও নিয়েছে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। লিটনও নিয়েছে। ও সাকিবের মতোই... ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।'

আগামী ২০ জুলাই থেকে শুরু হবে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। আসরের শুরু থেকেই খেলবেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। আর লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে।