মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শক্তিশালী ভূমিকম্প অনুভূত ক্যালিফোর্নিয়া উপসাগরে

শক্তিশালী ভূমিকম্প অনুভূত ক্যালিফোর্নিয়া উপসাগরে

ক্যালিফোর্নিয়া উপসাগরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪ মাত্রা। রোববার (১৮ জুন) আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, রোববার ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।


ইএমএসসি জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ক্যালিফোর্নিয়া উপসাগরে আঘাত হানা এই ভূমিম্পের মাত্রা ৬ দশমিক ৪ ছিল।