সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদে ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

ঈদে ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

জেলার হিলি স্থলবন্দর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে  ভারতের সঙ্গে ৮ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
 

সোমবার রাতে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পুনরায় আগামী  ২২ জুন শনিবার থেকে হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি- রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
 

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উভয় দেশের যাত্রী পারাপারে কোন বিঘ্ন ঘটবে না। এমনকি পবিত্র ঈদুল আযহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
 

হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিনের বন্ধ ঘোষণা উভয় দেশের আমদানি-রপ্তানি কারক এ্যাসোসিয়েশন এবং সি এন্ড এফ এসোসিয়েশনের নেতৃবৃন্দর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা হয়েছে।