মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

আগামী জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বা বেসিক বেতনের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

 

সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে এই নবম পে স্কেল বৃদ্ধি করা হবে। তবে নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের বর্তমানের ‘বিশেষ সুবিধা’ বাতিল হয়ে যাচ্ছে।

 

বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত, তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

 

অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।

 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে পে স্কেল কার্যকর হলে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ।

 

আর ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে তাদের মূল বেতনের ৪০ শতাংশ। বেতন এভাবে এক লাফে বৃদ্ধি পাওয়ার ফলেই মূলত পূর্বের এই বিশেষ সুবিধা বাতিল করা হবে।

 

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, দীর্ঘদিন ধরে কোনো পে স্কেল হচ্ছে না অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না।

 

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, বাজারে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে এবং সরকার অবশ্যই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই দিকটা বিবেচনা করে দেখবে।