মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মা হলেন ইলিয়ানা ডি’ ক্রুজ

মা হলেন ইলিয়ানা ডি’ ক্রুজ

পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ। গতকাল শনিবার সন্ধ্যায় সন্তানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমরা কতটা খুশি হয়েছি, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

১ আগস্ট তাঁর সন্তানের জন্ম হয়েছে, সন্তানের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। তবে ইলিয়ানা এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেননি, স্বামীর নামও জানাননি। তবে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, মাইকেল ডোলান নামের এক তরুণের সঙ্গে ১৩ মে গাঁটছড়া বেঁধেছেন ইলিয়ানা। 


ডোলান-ইলিয়ানা দম্পতির সন্তান কোয়া। বিয়ের প্রায় চার সপ্তাহ পর গত ১৮ এপ্রিল ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ ক্রুজ জানান, তিনি মা হতে চলেছেন।

ইলিয়েনাকে শেষবার অভিষেক বচ্চনের সঙ্গে ‘দ্য বিগ বুল’-এ দেখা গিয়েছিল। ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। কিছুদিন আগেই রণদীপ হুদার সঙ্গে তিনি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-র শুটিং সম্পূর্ণ করেছেন।