রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩১:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট

ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সম্প্রতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এই বিশাল বাজেটের মাধ্যমে ডিএসসিসি ঢাকা শহরের দক্ষিণাংশের নাগরিকদের জন্য আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবে।
বুধবার (৩১ জুলাই) ডিএসসিসির মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই বাজেট ঘোষণা করেন। এতে সব কাউন্সিলর, বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৩৯৯ কোটি ১৮ লাখ টাকা। সেখানে অন্যান্য আয় ধরা হয়েছে ১০৪ কোটি ৭৫ লাখ টাকা। সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৭০ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৩৬৩ কোটি টাকা।
অন্যদিকে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৫৩ কোটি ৬০ লাখ টাকা। সেখানে অন্যান ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ২ লাখ টাকা। এছাড়া ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ১ হাজার ৫ কোটি ৩১ লাখ টাকা, সরকারি ও বৈদেশিক সহায়ক উন্নয়ন ব্যয় ৪ হাজার ৩৬৩ কোটি টাকা, মোট উন্নয়ন ব্যয় ৫ হাজার ৩৬৮ কোট ৩১ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ৮২৩ কোটি ৮১ লাখ টাকা।
এর আগে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছিল ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া অন্যান্য আয় ১০২ কোটি ৭৫ লাখ টাকা, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি টাকা, মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা।
অন্যদিকে ২০২৩-২০২৪ অর্থবছরের মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছিল ৫৪০ কোটি ৬৪ লাখ টাকা, অন্যান্য ব্যয় ধরা হয়েছিল ২৫ কোটি ২ লাখ টাকা। এছাড়া ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উৎস ব্যয় ধরা হয়েছিল ৯৭৩ কোটি ৯৪ লাখ টাকা। পাশাপাশি সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা এবং মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৪৩২ কোটি ৭৬ লাখ টাকা।