বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেস্টে হারের পর হতাশ আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

টেস্টে হারের পর হতাশ আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

সফরকারী আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টটি শেষ হয়ে গেছে চতুর্থ দিনেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন হারের পর হতাশ আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘অবশ্যই অনেক হতাশাজনক।

একদম শুরু থেকেই আমরা ভালো খেলতে পারিনি। প্রায় ২৭ মাস কোনো টেস্ট খেলিনি। ক্রিকেটাররা ৪ দিন আগে আসে এখানে। টেস্ট ম্যাচের জন্য যথার্থ প্রস্তুতি নিতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে আরো ভালো কিছু করতে হতো।


সব কিছু মিলিয়েই হতাশাজনক। হয়তো কিছু ভালো পারফরম্যান্স ছিল আমাদের। তবে তা যথেষ্ট ও ধারাবাহিক ছিল না।’

বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করে আফগান কোচ বলেন, ‘আমি মনে করি, প্রতিপক্ষ বেশি ভালো খেলেছে এবং নিজেদের কাজটি তারা ধারাবাহিকভাবে করে গেছে।

লাইন-লেংথ ধরে রেখে টানা বোলিং করেছে তারা। আমরাও সেই চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। তাদের (বাংলাদেশের) ব্যাটসম্যানরা লম্বা সময় ব্যাটিং করেছে। একজন ব্যাটার জোড়া সেঞ্চুরি করেছে। আমার মতে, তাদের স্পিনাররাও ভালো করেছে। অন্যদিকে আমাদের স্পিনাররা নিখুঁত বোলিং করতে পারেনি।’