মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাহরুখ নেই, কে হচ্ছেন নতুন ডন

শাহরুখ নেই, কে হচ্ছেন নতুন ডন

অনেক দিন থেকেই আলোচনা চলছে ‘ডন ৩’ নিয়ে। সম্প্রতি সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন প্রযোজক রীতেশ সিদওয়ানি। এরপরই সিনেমার চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘ডন’ এর প্রথম দুই সিনেমায় অভিনয় করা শাহরুখ সরে দাঁড়ান ‘ডন ৩’ থেকে। এখন বলিপাড়ার একটাই প্রশ্ন—কে হচ্ছেন নতুন ডন?

শাহরুখের পরিবর্তে অনেক নাম এলেও গুঞ্জন শোনা যাচ্ছে, রণবীর সিং হতে যাচ্ছেন নতুন ডন। 


‘ডন’ ও ‘ডন ২’–এর পরিচালক ফারহান আখতারই নির্মাণ করতে চলেছেন ‘ডন ৩’। একাধিক সূত্র ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ডন হিসেবে এই পরিচালকের প্রথম পছন্দ রণবীর সিং।

‘দিল ধড়কনে দো’, ‘গলি বয়’-এর মতো ছবি দিয়ে ইতিমধ্যে রণবীর বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর এই জনপ্রিয়তা কাজে লাগাতে চান ফারহান।


সূত্রের খবর, ইতিমধ্যে সিনেমার প্রমোশনাল ভিডিওতে অংশ নিয়েছেন রণবীর। যদি তিনি সত্যি সত্যি ডন হয়ে পর্দায় আসেন, তাহলে অমিতাভ ও শাহরুখের পর তৃতীয় ডন হিসেবে বলিউডের নাম লেখাবেন রণবীর। পরিচালক ফারহান এখন সিনেমার চিত্রনাট্য প্রস্তুত করতে ব্যস্ত।

২০০৬ সালে ‘ডন’ ও ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। এই দুই ছবি বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও এনে দিয়েছিল ফারহানকে। ‘ডন ৩’ দিয়ে দীর্ঘদিন পর আবারও ক্যামেরার পেছনে ফিরবেন ফারহান। জানা গেছে, শিগগিরই এ সিনেমায় নতুন ডনের নাম ঘোষণা করবেন নির্মাতা।