মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন অভিনেত্রী জেবা

ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন অভিনেত্রী জেবা

পর্দায় খুব বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী জেবা জান্নাত। মাঝে-মধ্যেই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায় তাকে। সেসব মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেন তিনি। তবে এবার ঘুরতে নয় ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন জেবা জান্নাত।

সেখান থেকে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) মক্কার কাবা শরীফের সামনে দাড়ানো ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লআহ’। এসময় জেবার পরনে রয়েছে কালো বোরকা ও কালো রং এর হিজাব। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর ইতিবাচক মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে জেবা জান্নাতের কমেন্টবক্সে। একজন লিখেছেন, মাশাআল্লাহ। আরকেজন লেখেন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুক।


মন্তব্যের ঘরে বেশির ভাগ নেটিজেনই ওমরাহ পালনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন জেবা জান্নাতকে।এর আগে ফেসবুকে বেশ কিছু রিল ভিডিও এবং ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জেবা। ওই ছবিগুলোতে দেখা যায়, মদিনার মসজিদে নববিতে গিয়েছেন তিনি। 

অভিনেত্রীর পরনে রয়েছে ক্রিম-কফি রঙের একটি বোরকা। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন জেবা জান্নাত। প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশো থেকে পরিচিত পান জেবা। এরপর টিকটক থেকে তিনি ছোট পর্দায় অভিনয় শুরু করেন।