বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ আর্চারিতে জিতল ব্রোঞ্জ

বাংলাদেশ আর্চারিতে জিতল ব্রোঞ্জ

ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে এই সাফল্য পেয়েছে। আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ। এই ইভেন্টে ভারতকে হারিয়ে সোনা জিতেছে চীন।

বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। অথচ, এই টুর্নামেন্টে বাংলাদেশ পদক জিততে পারে কিনা- সেটা নিয়েই সবার সন্দেহ ছিল। কারণ রিকার্ভ ও কম্পাউন্ডের অন্যান্য ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে বাংলাদেশের আর্চাররা সাফল্য পাননি। অবশেষে একটি পদক জয়ের তৃপ্তি নিয়েই তারা দেশে ফিরবেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৬-২ ব্যবধানে হার মানেন দিয়া সিদ্দিকী ও সাগর ইসলাম। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগেও সেরা আটে ওঠার ম্যাচে জমজমাট লড়াইয়ের পর নেওয়াজ আহমেদ রাকিব ও শ্যামলী রায় জুটিকে ১৫১-১৫০ স্কোরে হারিয়ে দেয় ইন্দোনেশিয়ার দল।