মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মাদক বিক্রিতে বাধা, মা-মেয়েকে গুলি করে হামলা

মাদক বিক্রিতে বাধা, মা-মেয়েকে গুলি করে হামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-


 

পাবনার ঈশ্বরদীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক বাড়িতে হামলা চালিয়ে মা ও মেয়েকে গুলি করার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে ঈশ্বরদী শহরের পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 

গুলিবিদ্ধরা হলেন—বুলবুলি বেগম (৬৫) ও তার মেয়ে আলেয়া খাতুন (৪০)। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 

আহত আলেয়া খাতুন জানান, ঈদের আগ থেকে আসাদুল ও হেলাল নামে দুই যুবক এলাকায় মাদক বিক্রি করছিল। আমি তাদের বাধা দিই এবং শাসন করে কান ধরে উঠবস করাই। এ নিয়ে তারা ক্ষিপ্ত ছিল। ঘটনার রাতে মোটরসাইকেলে করে তারা পাঁচজন আমাদের বাড়িতে আসে এবং হামলা চালায়। এ সময় তারা গুলি করলে আমি ও আমার মা গুলিবিদ্ধ হই।
 

এ বিষয়ে আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আফজাল হোসেন বলেন, পূর্ব বিরোধ ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
 

এ ঘটনায় ভুক্তভোগীরা আসাদুল, হেলালসহ পাঁচজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুন নূর।