সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ, ১৬ জুলাই ২০২৫ — গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই শহরের বিভিন্ন এলাকায় এনসিপি কর্মীদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে গোপালগঞ্জ জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ঘটনাটি ঘটে আজ বুধবার দুপুর আড়াইটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে। এর আগে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা দেড়টার দিকে এনসিপির সমাবেশে প্রথম দফা হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, এনসিপি নেতারা সমাবেশ শেষে টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে হামলার মুখে পড়েন। এতে গাড়িবহরের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পরে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নেন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এক ফেসবুক পোস্টে দাবি করেন, “গোপালগঞ্জে সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী আমাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। গুলি ও বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে উঠছে। সময় এসেছে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “গোপালগঞ্জে আমাদের ওপর বর্বর হামলা হয়েছে। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যদি ফিরে যেতে পারি, তবে মুজিববাদের কবর রচনা করেই ফিরব; না হলে এখানেই জীবন শেষ হবে। গোপালগঞ্জবাসীকে এখনই জেগে উঠতে হবে।”

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা গোপালগঞ্জে এসেছিলাম শান্তির বার্তা নিয়ে। যদি বাধা না দেওয়া হতো, গোপালগঞ্জের মানুষ সমাবেশে উপচে পড়ত। আমরা এসেছি নতুন বাংলাদেশের স্বপ্ন ও নাগরিক অধিকারের কথা বলতে।”

তিনি আরও বলেন, “জুলাই পদযাত্রার অংশ হিসেবে এই কর্মসূচি ছিল। আমরা কারও বিরুদ্ধে নয়, বরং ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জে এসেছিলাম।”

বর্তমানে পুরো শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।