মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৬:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গুজব-অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

গুজব-অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে।

 

তিনি আরো বলেন, গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে আমিও অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সমাজে নানা বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও দায়িত্বিশীল ভূমিকা পালন করতে হবে।

 

সোমবার বিকেলে ময়মনসিংহ জেলার নান্দাইলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। এ সময় প্রশিক্ষণ সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল এবং হান্নান মাহমুদ। নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।