বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফাইনালে ক্রোয়েশিয়া নেদারল্যান্ডসকে হারিয়ে

ফাইনালে ক্রোয়েশিয়া নেদারল্যান্ডসকে হারিয়ে

অতিরিক্ত সময়ের দুই গোলে নাটকীয় সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে পরাজিত করে নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের নির্ধারিত সময়ে ফলাফল ২-২ গোলে সমতায় থাকায় ফলাফল নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময়ে প্রয়োজন হয়। ব্রুনো পেটকোভিচ ও অভিজ্ঞ লুকা মড্রিচের দুই গোলে ক্রোয়েটদের জয় নিশ্চিত হয়। 

গত বছর বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া ইতিহাসে প্রথমবারের মত কোনো শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয় গেল।


একইসাথে তারা আরো একবার প্রমান করল অতিরিক্ত সময়ের মানসিক ও শারিরীক লড়াইয়ে তারাই সেরা। ম্যাচের ৩৪ মিনিটে ডনিয়েল মালেনের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক নেদারল্যান্ড। আন্দ্রেজ ক্রামারিচ ও মারিও পাসালিচের দ্বিতীয়ার্ধের দুই গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। স্টপেজ টাইমের ষষ্ঠ মিনিটে নোয়া ল্যাং নেদারল্যান্ডসকে লড়াইয়ে ফিরিয়েছিলেন।


অতিরিক্ত সময়ে আট মিনিটে ফ্রেংকি ডি জংয়ের অ্যাসিস্টে পেটকোভিচ আবারো ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। পেনাল্টি থেকে ১১৬ মিনিটে দলের জন্য জয়সূচক গোলটি করেন মড্রিচ।

নেশন্স লিগের মাধ্যমে ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ মড্রিচের সামনে শেষ সুযোগ আন্তর্জাতিক কোনো শিরোপার স্বাদ নেওয়ার।