সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্য

কুড়িগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্য

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে ফারিয়া নামের এক দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার ১০ জুন দুপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ফারিয়া উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শিশুটির পরিবার জানায়, সোমবার আজ দুপুরে ফারিয়া বাড়ির উঠানে খেলছিল। তার মা ঘরের কাজে ব্যস্ত থাকায় ফারিয়া খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে। এসময় বাড়ি-সংলগ্ন মাছ চাষ করা নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পাওয়ায় ফারিয়ার মা খুঝঁজতে গিয়ে মেয়েকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

 

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মারা যাওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।