সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হাটহাজারীতে আহলে বাইতে রাসুল (সাঃ)র স্মরণে খাইরিয়া দরবারে শাহাদাতে কারবালা মাহফিল সম্পন্ন

হাটহাজারীতে আহলে বাইতে রাসুল (সাঃ)র স্মরণে খাইরিয়া দরবারে শাহাদাতে কারবালা মাহফিল সম্পন্ন

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

উপজেলা ধলই ইউনিয়নের সফি নগর হিম্মত চৌধুরী বাড়ি সম্মুখে আহলে বাইতে রাসুল (সাঃ) এর স্মরণে হাটহাজারী খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ৫তম শাহাদাতে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে।


আনজ্জুমানে মুহিব্বানে হযরত শাহ্ ধন মিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী (র:)'র ব্যবস্থাপনায়ে মাহফিল উদযাপন পরিষদ সভাপতি, এইচ, এম, জসিম উদ্দিন জিকু`র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নায়েবে সাজ্জাদানশীল সফি নগর গাউছিয়া খাইরিয়া দরবার শরীফের শাহজাদা মোঃ নিজাম উদ্দিন মাইজভান্ডারী। প্রধান বক্তা হিসেবে  আলোচনা পেশ করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী (ম.জি.আ.)।

 

হাফেজ মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন , মাওলানা মুহাম্মদ আলি মর্তুজা নিজামি, হাফেজ মুহাম্মদ মনির উদ্দিন, মাওলানা মোঃ ইউসুফ জালালী। 


উপস্থিত ছিলেন মোঃ আবদুল মুনাফ,খাইরিয়া দরবার শরীফ কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ মহিউদ্দিন,আলহাজ্ব সাব্বির আহমেদ,মোঃ মহিউদ্দিন,মোঃ উল্লাহ,মাসুদ, জয়নাল সহ গণ্যমান্য ব্যক্তি ও আলেমগণ। পরিশেষে বিশেষ মোনাজাত, দোয়া কামনা এবং তাবারক বিতরণ ও জিকিরে ছেমা পরিবেশনের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়।