বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৫:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে, যা উদযাপনে মেতে ওঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বৈরাচার পতনের সময় অসংখ্য হতাহতের ঘটনা ঘটে, যার স্মৃতিচিহ্ন হিসেবে নওগাঁ শহরের বিভিন্ন স্থাপনার দেয়ালে ছাত্রজনতা ছবি, গ্রাফিতি এবং নানা লেখায় সেই মুহূর্তগুলো ফুটিয়ে তোলে।
 

সম্প্রতি, 'জয় বাংলা'কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেন।
 

তবে গত কয়েকদিন ধরে নওগাঁ শহরের কেডির মোড় ও মুক্তির মোড়সহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে ছাত্রদের আঁকা গ্রাফিতির ওপর 'জয় বাংলা' লিখে দেওয়া হয়। ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন ও বিতর্ক।
 

সোমবার দুপুরে নওগাঁ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্স 'জয় বাংলা' স্লোগানটি স্প্রে পেইন্ট দিয়ে মুছে দেয়। এসময় যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার, জিয়া সাইবার ফোর্স নওগাঁ শাখার আহবায়ক মো. এমরান হোসেন, সদস্য সচিব সামিউল ইসলাম পারভেজ, শ্রমিক দলের সভাপতি আরিফুল হক রানা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 

মো. রুহুল আমিন মুক্তার বলেন, "ছাত্রদের গ্রাফিতির ওপর রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ 'জয় বাংলা' লিখেছে। আমরা সতর্ক করে বলতে চাই, ছাত্রলীগ আর কখনো বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটপাট করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এবং ৫ আগস্টের পর থেকে তারা নতুন ষড়যন্ত্র করছে। তবে আমরা বাংলার মাটিতে এসব ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না।"