মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত নতুন গুজবের খেলায়: মাহমুদুর রহমান

ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত নতুন গুজবের খেলায়: মাহমুদুর রহমান

ঢাকা প্রেস নিউজ

 

ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে নতুন গুজব ছড়ানোর খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

 

জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে মাহমুদুর রহমান বলেন, “বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলের সুযোগ নিতে চায়। শহীদদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি যোগাবে।”
 

তিনি পুরোনো রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা অনেক অভিজ্ঞ। অনুরোধ করছি, শান্ত থাকুন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”

 

সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে মাহমুদুর রহমান বলেন, “আমাদের প্রকৃত স্বার্থ হলো স্বাধীন সংবাদপত্র প্রতিষ্ঠা করা। যে দলই ক্ষমতায় আসুক না কেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকীয় নীতি অপরিবর্তিত থাকবে। আমি দীর্ঘ ১১ বছর মাঠের বাইরে থাকলেও স্বাধীনতার পক্ষে লড়াই আমার দায়িত্ব ছিল এবং থাকবে।”

 

অনুষ্ঠানে মাহমুদুর রহমানকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
 

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম এবং গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ।