বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন 

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন 

আবুল কালাম আজাদ,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-

 

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে, জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে কুমিল্লার মুরাদনগরে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন 




রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান।


ভূমি অফিসের প্রধান সহকারি হাবিবুন্নবী আশিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।


এসময় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর থানার কর্মকর্তা (ওসি ) জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো: হানিফ, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমূখ।


 

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন  — ছবি ২




প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। কোন রূপ ভোগান্তি ছাড়া ভূমির মালিকগণ নিশ্চিন্তে এ মেলা থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। এই মেলায় ভূমি সেবা পেতে চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ। যে কেউ অনলাইনে এ বুথ থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অফলাইনের সুযোগ সুবিধা তো রয়েছেই।


এছাড়াও আলোচনা সভায় জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনা করা হয়। এছাড়া ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়। অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কেও সচেতন করা হয়।


সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ন, উপস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, আইসিটি কর্মকর্তা রাফিদ উদ্দিন খান, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভূমি সেবা সংক্রান্ত  গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।