বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

মুরাদনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগরে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) দিনব্যাপী এই কংগ্রেস মুরাদনগর উপজেলা কবী নজরুল ইসলাম মিলনায়তনের হলরুমে আয়োজন করা হয়।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং পোগ্রামের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রুপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খাঁন পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের পার্টনার পোগ্রাম সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান বলেন, পার্টনার পকল্প দশটি জেলা লেভেল ইনস্টলেশনের (ডিএলআই) সঙ্গে কাজ করে যাচ্ছে। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষক গ্রুপ গঠন করে তাদের ক্ষমতায়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা,পুষ্টি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ বিশেষ ভূমিকা পালন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই কংগ্রেস পিএফএস সদস্য ও যারা নন তাদের মধ্যে জ্ঞানের বিনিময় হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্ভিদ সংরক্ষণ অতিরিক্ত উপ পরিচালক শেখ আজিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, এছাড়া ও বক্তব্য রাখেন, উপস্থাপনা করেন উদ্ভিদ সংরক্ষণ উপ সহকারী অফিসার মোশাররফ হোসেন, কৃষক, সাংবাদিক শিক্ষক, রাজনীতিবিদ ও এনজিও কর্মী। অনুষ্ঠানের শেষে কৃষকদের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।