মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা

গত কয়েক মাস ধরে বলিউডের তারকা জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরার সম্পর্ক নিয়ে চলছে নানা চর্চা। মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। তবে বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে দিব্যি একসঙ্গে ঘুরছেন অর্জুন-মালাইকা। এরই মধ্যে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন অর্জুন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রেম ভাঙার গুঞ্জনের মাঝেই একসঙ্গে ঘুরছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা জুটি। রোববার রাতে মুম্বাইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা ও অর্জুন। 

নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা। অনুষ্ঠান থেকে বেরোনোর সময় যদিও জার্সি বদলে নিজের একটি টিশার্ট পরে নেন তিনি। অন্যদিকে, অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি সোয়েটশার্ট পরেছিলেন অর্জুন। এসময় ফটোসাংবাদিকদের কাছে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। 


তবে এক ফ্রেমে ধরা দিলেও আদৌ তাদের সম্পর্ক আছে কিনা তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা। অর্জুন-মালাইকার পাঁচ বছরের প্রেম দুজনের। সম্প্রতি গুঞ্জন উঠেছিল সেই সম্পর্ক নাকি ভাঙনের মুখে। এদিকে নেটপাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন-এর পরিবারের অনেককেই নাকি আনফলো করেছেন মালাইকা। 

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহ ২০১৯ সালে শেষের দিকে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা ও অর্জুন। বহু আগে থেকেই শোনা যাচ্ছিল, মালাইকাকে নাকি কোনওদিনই পছন্দ করত না কাপুর পরিবার। ডিভোর্সি, ছেলের থেকে বয়সে ১১ বছরের বড় বউমা ঘরে আনতে রাজি ছিলেন না বনি কাপুর। 

তবুও বাড়ির ছেলের মুখ চেয়েই তারা কিছুটা নমনীয় হয়েছিলেন। আবার জোর গুঞ্জন উঠেছে অর্জুন কাপুর নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই।