মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যৌনকর্মী বলে অসম্মান, মাধুরীকে নেটফ্লিক্সকে আইনি নোটিশ

যৌনকর্মী বলে অসম্মান,  মাধুরীকে নেটফ্লিক্সকে আইনি নোটিশ

আইনি নোটিশ পেল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ওয়েব সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিয়োরির’ নতুন সিজনের একটি এপিসোডে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ‘যৌনকর্মী’ বলায় নেটফ্লিক্সে বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। সম্প্রতি নেটফ্লিক্সের মুম্বাই অফিসে এ নোটিশ পাঠানো হয়।

মিঠুন বিজয় কুমারের অভিযোগ, বিগ ব্যাং থিয়োরির একটি এপিসোডে মাধুরী দীক্ষিতকে ‘যৌনকর্মী’ বলে সম্বোধন করা হয়। এই ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক এবং সম্মানহানিও বটে।

নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে মিঠুন বিজয় আরও জানান, এই এপিসোড সরানো না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেননা, এই ধরনের উক্তি সামাজিক অবক্ষয়কেও বাড়ি তোলে। তাই দ্রুত এই ধরনের সংলাপ বাতিল করা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যমকে মিঠুন বিজয় কুমার জানিয়েছেন, কোনও মহিলার নাম করে এই ধরনের উক্তি মোটেই সঠিক নয়। মাধুরী দীক্ষিতের জায়গায় অন্য কোনও মহিলার নাম নেওয়া হলেও সেটা অপমানজনক হত। শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য এধরনের সংলাপ ব্যবহার করা মোটেই উচিত নয়।’ 

মিঠুন আরও জানিয়েছেন, ‘নেটফ্লিক্স যদি উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে আরও কড়া হতে হবে।’ সূত্র: কৈ মৈ।