বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩১:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বুড়িচংয়ে সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

বুড়িচংয়ে সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

 


কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হাফিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা।

 

রবিবার দুপুরে মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সমাবেশে জানানো হয়, গত ২১ এপ্রিল বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের মিশন স্কুল সংলগ্ন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলায় জড়িত। এ ঘটনায় বুড়িচং থানায় একটি মামলা (নং-৩৭) দায়ের করা হলেও এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি।

 

মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম কে আই জাবেদসহ অন্যান্য নেতারা। এছাড়া সহ-সভাপতি আজিজুল হক, রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তুহিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

উল্লেখ্য, আহত সাংবাদিক সাখাওয়াত হাফিজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সমাবেশ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।