সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস,ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস,ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তারের তত্ত্বাবধানে দুর্গাপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
 

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় আব্দুল মালেকের ছেলে মোঃ মমিনুর রহমান (৩৮), নামে এক ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় আটক করা হয়। পরে উপজেলা চত্বরে নিয়ে জব্দকৃত জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
 

ভ্রাম্যমাণ আদালত মমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার বলেন, “মাছের প্রজনন রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।