বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিষেধাজ্ঞা থেকে ফিরেই সোনা জয় রোমানের, ছন্দপতন দিয়ার

নিষেধাজ্ঞা থেকে ফিরেই সোনা জয় রোমানের, ছন্দপতন দিয়ার

যেন এই দিনটির অপেক্ষায় ছিলেন রোমান সানা। গত বছরের নভেম্বরে শৃঙ্খলা ভাঙার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রোমান সানা। প্রায় চার মাস পর শর্ত সাপেক্ষে ৭ মার্চ রোমানের নিষেধাজ্ঞা তুলে নেয় ফেডারেশন। এরপর তাকে অনাবাসিকভাবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুমতি দেওয়া হয়। সুযোগ দেওয়া হয় ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার।

সেই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আজই কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে নামেন রোমান। টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস আর্চারি টুর্নামেন্টে ফিরেই নিজেকে চেনালেন বাংলাদেশের আর্চারির পোস্টারবয়। ছেলেদের রিকার্ভের এককে জিতলেন সোনার পদক।

রোমানের ফেরার দিনে হতাশ করেছেন দিয়া সিদ্দিকী। মেয়েদের এককের সেমিফাইনালে দিয়াকে হারিয়ে দিয়েছেন ফেডারেশনের প্রতিভা অন্বেষণ থেকে উঠে আসা আর্চার যুথী রানী। ফাইনালে অবশ্য যুথীকে হারিয়ে সোনা জেতেন শ্রাবণী আক্তার।