সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৫:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরো ১২ জন গ্রেফতার

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরো ১২ জন গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।
 

গ্রেফতারকৃতরা জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
 

পুলিশ সুপার বলেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
 

গ্রেফতারকৃতরা হলেন- রাজারহাট উপজেলার আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন (৬২), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আইন ও ত্রাণ বিষয়ক সম্পাদক শহিদ আলী (৪১), উলিপুর আওয়ামী লীগ সমর্থক নাজমুল হুমা রানু (৩৭), রৌমারী উপজেলার সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সহোযোগী রহিম বাদসা রানা, ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য জাহেদুল ইসলাম (৩৬), কুড়িগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান (৩৪), চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রেজাউল করিম খুশু (৪৮), ফুলবাড়ী ভাঙ্গামোর যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার শাহীন (৪৩), নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য আলমগীর হোসেন আলম (২৯), নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম (৪০) ও কচাকটা কেদার ইউনিয়নের ছাত্রলীগের সদস্য হোসেন আলী (৩০)।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন বলেন, ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় এই ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 

অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় সেনাবাহিনী সহায়তা করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।