মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৬:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মাঠের নায়কদের সম্মাননা: মুরাদনগরের বাঙ্গরায় সেরা ৬ কৃষককে পুরস্কৃত।

মাঠের নায়কদের সম্মাননা: মুরাদনগরের বাঙ্গরায় সেরা ৬ কৃষককে পুরস্কৃত।

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-

 

 

মাঠের নায়কদের সম্মাননা: মুরাদনগরের বাঙ্গরায় সেরা ৬ কৃষককে পুরস্কৃত।

 

 

যারা মাথার ঘাম পায়ে ফেলে ফলান সোনার ফসল, সেই মাঠের আসল নায়কদের সম্মান জানাতে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে। অধিক জমিতে চাষাবাদ এবং সেরা ফলনের স্বীকৃতি হিসেবে গ্রামের ছয়জন সফল কৃষককে সম্মাননা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে সীমানারপাড় চাইল্ড কেয়ার স্কুল মাঠে ছাত্রনেতা ইব্রাহিম খলিলের উদ্যোগে এই অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।


অনুষ্ঠানে দুটি বিভাগে মোট ছয়জন কৃষককে পুরস্কৃত করা হয়। সর্বাধিক পরিমাণ জমিতে চাষাবাদের জন্য সম্মাননা পেয়েছেন কৃষক তাফাজ্জল হোসেন, গোলাম হাক্কানী ও খলিল মিয়া। অন্যদিকে, জমিতে সেরা ফলন ফলানোর জন্য পুরস্কৃত হয়েছেন আল-আমিন, আলমগীর হোসেন ও কাইয়ুম মিয়া। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করা হয়।


ইউপি সদস্য  আওয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্যে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল, "কৃষকরাই আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ তারাই নানাভাবে অবহেলিত ও বৈষম্যের শিকার হন। তাদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি ও সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ছোট আয়োজনটি সেই দায়িত্ববোধ থেকেই করা। আমরা চাই তরুণ প্রজন্ম কৃষির প্রতি আরও আগ্রহী হোক এবং কৃষকদের সম্মানের চোখে দেখুক।"

 

সীমানারপাড় চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম এবং সমাজসেবক জাকির হোসেন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের মনোবল বহুলাংশে বাড়িয়ে দেবে এবং আধুনিক ও লাভজনক কৃষিতে অন্যদেরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল শহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আয়োজন শেষে সম্মাননাপ্রাপ্ত কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়, যা এই অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে। এলাকার সাধারণ মানুষ এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।image widgetimage widget