মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবারের উপজেলা নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে: কাদের

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবারের উপজেলা নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে: কাদের

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবারের উপজেলা নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চতুর্থ ধাপে ৬০টি উপজেলার নির্বাচন হয়েছে।

 

প্রাথমিকভাবে জানা গেছে, ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। আগামীকাল চূড়ান্ত ফলাফল জানা যাবে। ইসরাইলে গিয়ে আমেরিকার মানবাধিকার কোথায় থাকে এমন প্রশ্ন তুলে ওবায়দুর কাদের বলেন, বাংলাদেশ আমেরিকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। তাদের সাথে আমাদের কিছু ক্ষোভ বা অভিমান থাকলেও সম্পর্ক এগিয়ে নিতে চাই।


ডক্টর ইউনূসের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যেটা প্রাপ্য সেটাই পাবে। আমাদের তরফ থেকে তাকে কোনো অসম্মান করা হবে না। দুর্নীতি নিয়ে কথা বললে মির্জা ফখরুলের লজ্জা হওয়া উচিত মন্তব্য করে কাদের বলেন, দুর্নীতিবাজ দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা জোকস। দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।