মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওটিটির নতুন সিরিজ ‘লটারি’তে সিয়ামের সঙ্গে থাকছেন সাফা কবির

ওটিটির নতুন সিরিজ ‘লটারি’তে সিয়ামের সঙ্গে থাকছেন সাফা কবির

ওটিটির জন্য নতুন সিরিজ নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটির নাম ‘লটারি’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তার সঙ্গে দেখা যাবে সাফা কবিরকেও। 

নতুন এই সিরিজটি সম্পর্কে সাফার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করলেও এ নিয়ে কলাকুশলীরা এখনই কেউ মুখ খুলতে নারাজ। তবে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে, সিরিজটি নির্মিত হচ্ছে ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশেলে। সিরিজটিতে আরও অভিনয় করবেন মনোজ প্রামাণিক।

জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে রাজধানী ঢাকাতে।