সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে প্রায় ৯ লাখ

অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে প্রায় ৯ লাখ

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে অপারেশনস বিভাগে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিমে প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/জেন্ডার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয়/জাতিসংঘের কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটেটিভ রিপোর্ট লেখায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও চট্টগ্রামের ভাষায় সাবলীলভাবে যোগাযোগে পারদর্শী হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। ওয়াস, ইফএসভিল, প্রটেকশন ও জিবিভি প্রিভেনশন বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন: বছরে (১৩ মাস) বেতন ৮ লাখ ৯৯ হাজার ১২৬ টাকা।
সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, ছুটি ও বিমার সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৩।