বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-

 

কুমিল্লার মুরাদনগর থানার পুলিশের অভিযানে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (৩০), পিতা-মৃত সুলতান আহমেদ বীর, মাতা-মমতাজ বেগম। তার বাড়ি মুরাদনগর উপজেলার ১৫নং পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পৈয়াপাথর মধ্যপাড়ায় (কামাল চেয়ারম্যানের বাড়ির পাশে) অবস্থিত।
 

পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৫ তারিখে মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি নং-৩১৮ অনুযায়ী, রাত ২টা ৪৫ মিনিটে মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা গোমতী নদী ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। সেসময় ডিউটি অফিসার মোবাইল ফোনে খবর দেন যে,কোম্পানীগর বাজার আল মদিনা রেস্ট হাউস এলাকায় সন্দেহজনকভাবে একজন ঘোরাঘুরি করছে। এরপর আনুমানিক রাত ৩টা ২০ মিনিটে পুলিশ উক্ত স্থানে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
 

এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়মিত মোবাইল ডিউটির অংশ হিসেবে অভিযান চালিয়ে এই সফলতা এসেছে।