সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিদ্ধিরগঞ্জে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, বিভিন্ন মামলায় আটক আরও ৮

সিদ্ধিরগঞ্জে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, বিভিন্ন মামলায় আটক আরও ৮

নিজস্ব প্রতিবেদক:

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) পরিচালিত অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, অভিযানে একটি হত্যা মামলার একজন, চুরি মামলার দুইজন, বৈষম্যবিরোধী মামলার দুইজন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজন এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সব মিলিয়ে এদিন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।