সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বর্ণের দাম আবারও বেড়েছে

স্বর্ণের দাম আবারও বেড়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

মঙ্গলবার ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে এক লাখ ১৫ হাজার ৮৮১ টাকা করে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৯ হাজার ১১৬ টাকায় বিক্রি করা হবে। এর আগে গত রোববার দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিলো বাজুস।

 

ওই দিন বাজুস সবচেয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৯৫ টাকা কমিয়ে নির্ধারণ করেছিলো এক লাখ ১৫ হাজার ৮৮১ টাকা। এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেট এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।