সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালত বাড়ানো হবে: আইনমন্ত্রী

অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালত বাড়ানো হবে: আইনমন্ত্রী

ঢাকা প্রেসঃ

অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে আদালত বাড়ানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

 

রোববার (৯ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

মন্ত্রী বলেন, "অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে আমরা উদ্যোগ নিচ্ছি। প্রয়োজনে আদালতও বাড়ানো হবে।"
 

দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে অনিসুল হক বলেন, "সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেওয়ার নিয়ম আছে। সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না।"
 

তিনি আরও বলেন, "বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারছে না।"
 

দেশের উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করছে, বিচারের সময় সেদিকে খেয়াল রাখতে বিচারকদের আহ্বান জানান মন্ত্রী।