সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি: শিক্ষার্থী-সেবাপ্রার্থীদের ভোগান্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি: শিক্ষার্থী-সেবাপ্রার্থীদের ভোগান্তি

ঢাকা প্রেস
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক


ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন 'প্রত্যয়' স্কিম বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনেও এই কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত ও উপাদান কলেজের শিক্ষার্থী এবং সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি: শিক্ষার্থী-সেবাপ্রার্থীদের ভোগান্তি


বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন: প্রায় ফাঁকা, কিছু কক্ষে তালা দেওয়া, কিছু খোলা থাকলেও কোন সেবা দেওয়া হচ্ছে না। বিভাগ-ইনস্টিটিউট: বন্ধ, কোন শিক্ষক-কর্মচারীকে সেখানে দেখা যায়নি। পরীক্ষা: স্থগিত। মার্কশিট, সনদ, ট্রান্সক্রিপ্ট: শাখা বন্ধ থাকায় শিক্ষার্থীরা এসব সংগ্রহ করতে পারছেন না। লাইব্রেরি: বন্ধ।
 

শিক্ষার্থী-সেবাপ্রার্থীদের ভোগান্তি:

ফলাফল পুনর্মূল্যায়ন, সনদ সংগ্রহ, ভাইবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহসহ বিভিন্ন জরুরি কাজে বিঘ্ন। দূর-দূরান্ত থেকে এসে লাইন মারার পরও সেবা না পাওয়া। মানসিক হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি: শিক্ষার্থী-সেবাপ্রার্থীদের ভোগান্তি — ছবি ২


কর্মকর্তা-কর্মচারীদের দাবি:

'প্রত্যয়' স্কিম প্রত্যাহার। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।

বর্তমান পরিস্থিতি:

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ শিক্ষকদের সাথে আলোচনায় বসেনি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতি।