সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বগুড়ায় সিনেমা টিকিট কিনলেই ফ্রি পাবেন বিরিয়ানির প্যাকেট!

বগুড়ায় সিনেমা টিকিট কিনলেই ফ্রি পাবেন বিরিয়ানির প্যাকেট!

১০০ টাকার টিকিট কিনলেই এক প্যাকেট বিরিয়ানি পাবেন দর্শকরা সম্পূর্ণ ফ্রি!

 

দীর্ঘদিন বন্ধ থাকা বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল এবার আবার দর্শকদের জন্য উন্মুক্ত।
দর্শক আকর্ষণের জন্য হল কর্তৃপক্ষ এক অভিনব পন্থা শুরু করেছে।

১৯৮৪ সালে নির্মিত ঝংকার সিনেমা হল শুরুতে বেশ জনপ্রিয় ছিল। কিন্তু পরবর্তীতে দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়। ঈদের ছুটি এবং বিরিয়ানির এই আকর্ষণীয় অফারের ফলে বর্তমানে দর্শকদের ভিড় বেড়েছে বলে জানা যায়।

হল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আগামী এক মাস এই বিশেষ অফার চালু থাকবে।

ঝংকার সিনেমা হলে বর্তমানে চলচ্চিত্র 'লিপস্টিক' প্রদর্শিত হচ্ছে। চারটি শো (দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা) দেওয়া হচ্ছে।

তীব্র গরমের কারণে দুপুর ও বিকেলের শো-তে দর্শক কম থাকলেও, সন্ধ্যা ও রাতের শো-তে দর্শকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বগুড়া জেলার সিনেমাপ্রেমীদের জন্য ঝংকার সিনেমা হলের এই নতুন উদ্যোগটি অবশ্যই স্বাগতযোগ্য।