মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের পুনে জেলায় টমেটো বিক্রি করে কোটিপতি এক কৃষক

ভারতের পুনে জেলায় টমেটো বিক্রি করে কোটিপতি এক কৃষক

ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই টমেটোর দাম আকাশছোঁয়া। এর ফলে, টমেটোর অধিক দাম পেয়ে দেশটির মহারাষ্ট্রের পুনে জেলার এক কৃষক কোটিপতি হয়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, কোটিপতি হওয়া ওই কৃষকের নাম তুকারাম ভাগোজি। তিনি ও তার পরিবার গত এক মাসে ১৩ হাজার ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। ভারতীয় মুদ্রার এর বাজার দর দেড় কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ টাকা।


তুকারামের মোট জমির পরিমাণ প্রায় ১৮ একর। এর মধ্যে ১২ একরে টমেটো চাষ করেছেন। চাষাবাদে তাকে তার ছেলে ঈশ্বর এবং মেয়ে সোনালি সহযোগিতা করে। তুকারাম দিনে গড়ে ২ হাজার ১০০ ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। শুধুমাত্র গতকাল শুক্রবার তিনি ১৮ লাখ রুপির টমেটো বিক্রি করেন।

গত মাসেই হু হু করে বেড়েছে টমেটোর দাম। আর সেখানেই বিরাট লাভের মুখ দেখেছেন তুকারাম। শুধুতি নন, পুনের জুন্নার এলাকার সবজির বাজারে টমেটো বিক্রি করে বিপুল আয় করেছেন ব্যবসায়ীরা।