বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পৌর এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

পৌর এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের পৌর এলাকার পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

পৌর এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন


 

এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে আব্দুল জলিল, সুজা ইসলাম, শমসের আলী, মর্জিনা বেগম, মুন্নী বেগম প্রমুখ।
 

বক্তারা বলেন, পৌর এলাকার মধুর মোড় নামক স্থানে পানি নিষ্কাশনের ক্যানেলে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করেছে। এতে করে পৌরসভার পলাশবাড়ি, কবিরাজপাড়া এবং হিংগনরায় গোরস্থান পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 
 

এছাড়াও ময়লা পানির জমে থাকায় আবাদি  জমির ফসল নষ্ট হবার পাশাপাশি মানুষ ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
 

এই বিষয়ে পৌরসভার প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানান।