সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১০:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন থেকে সরকারি আদেশ (জিও) জারির সময় সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
 

রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়।
 

চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ সফরের জন্য আদেশ জারি করা হলেও তাতে তাদের পাসপোর্ট নম্বর দেওয়া হচ্ছে না। ফলে, সংশ্লিষ্ট ব্যক্তি কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ গমন করছেন, তা নিশ্চিত করা যাচ্ছে না।
 

এ কারণে ভবিষ্যতে এমন জিও জারির সময় সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে নির্দেশনায়।