মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫১:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, উদ্ধার দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল

বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, উদ্ধার দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল

বগুড়া প্রতিনিধি:-

 

বগুড়ার সদরের শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২৬টি দেশীয় অস্ত্র, একটি ককটেল ও ছিনতাই হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 

মঙ্গলবার গভীর রাতে বগুড়া সদর সেনা ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন লেফটেন্যান্ট ফাহাদ।
 

সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য—আসিফ ও শাওনকে আটক করা হয়।
 

এর আগে, ২৩ জুন একই এলাকায় চালানো আরেকটি অভিযানে পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল উদ্ধার করা হয়েছিল।
 

আটক দুই যুবকসহ উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

এ বিষয়ে লেফটেন্যান্ট ফাহাদ বলেন, “এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”