বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিএসজিতে থাকছেন না এমবাপ্পেও

পিএসজিতে থাকছেন না এমবাপ্পেও

কাতারি মালিকের অধীনে যেন তারার হাট বসেছিলো পিএসজিতে। এবার ভাঙন শুরু হয়েছে সেই হাটে, মেসি চলে গেছেন ক্লাব ছেড়ে, গুঞ্জন আছে নেইমারও ছাড়তে পারেন পিএসজি। এবার যেন আরও এক ধাক্কা খেলো পিএসজি। দলের বড় তিন কান্ডারির আরেকজন কিলিয়ান এমবাপ্পেও আর থাকতে চান না পিএসজিতে।

দ্য মিররের এক প্রতিবেদনে জানা যায়, ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপ্পে সোমবার (১২ জুন) পিএসজি কর্তৃপক্ষকে চিটি দিয়ে ২০২৪ এর পর আর চুক্তি না বাড়ানোর কথা জানিয়েছেন।  


এদিকে এমবাপ্পের ঐ চিঠির কথা ফাঁস করেছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। এই ঘটনায় ক্লাব ও এমবাপ্পে উভয়ই নিজেদের প্রতারিত মনে করছে বলেও জানা গেছে। আর সংবাদ ফাঁস হওয়ায় এমবাপ্পেও বড্ড খেপেছে ক্লাব কর্তৃপক্ষের। ক্লাবের সঙ্গে এমন মনোমালিন্যের পর এবারও ক্লাব ছাড়তে পারেন এমনও শোনা গেছে।  


এমবাপ্পের পরবর্তী গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদকেই ধারণা করা হচ্ছে এই মুহুর্তে। এর পেছনে সবচেয়ে বড় কারণ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অনেক আগে থেকেই এমবাপ্পেকে নিজেদের দলে চাচ্ছেন। গট মৌসুমেই প্রায় চুক্তি হয়েই গিয়েছিলো, তবে শেষ মূহুর্তে এসে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে।

এদিকে, রিয়ালের সবচেয়ে বড় তারকা স্ট্রাইকার করিম বেনজেমা ইতোমধ্যে ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। রিয়ালের এখন একজন পূর্নাঙ্গ স্ট্রাইকার প্রয়োজন, সেখানে এমবাপ্পের বিকল্প অন্য কেউ হবে না।