সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস
 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)।
 

জন্মদিন উপলক্ষে দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
 

আরাফাত রহমান কোকো ছিলেন প্রচারবিমুখ ও অন্তর্মুখী স্বভাবের। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি আলোচনায় থাকলেও ব্যক্তিজীবনে সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তবে দেশের ক্রীড়াঙ্গনে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
 

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। এ সময়ে দেশের ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি বিভিন্নভাবে ভূমিকা রাখেন।
 

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। তিনি ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই।
 

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান কোকো। মৃত্যুর পর থেকেই প্রতি বছর তার জন্মদিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করে আসছেন।